,

দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু, গ্রেপ্তার ২

news-image

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা সেই প্রবীণ শিক্ষক আবু সাঈদ মোগল (৭০) ১৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গতকাল বুধবার রাতে ঢাকায় জাতীয় অর্থোপেডিক (পঙ্গু হাসপাতাল) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় জড়িত প্রতিবেশি দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

এদিন রাতে কক্সবাজার থেকে র‍্যাব-১১ নরসিংদী ও র‍্যাব–১৫ কক্সবাজার কর্তৃক যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক আবু সাঈদ মোগলের দুই পায়ের রগ কর্তন করে প্রতিবেশি স্বপন মোগল ও তার ভাই কিরন মোগল। ঘটনার পরের দিন ওই শিক্ষকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ঘটনার সঙ্গে জড়িত স্বপন মোগল ও কিরন মোগলে বাড়িঘর ভাঙচুর করে পুড়িয়ে দেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

এদিকে পায়ের রগ কর্তন করার ঘটনায় শিক্ষক আবু সাঈদ মোগলের মেয়ে বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব-১১ ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, কক্সবাজার থেকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শিবপুর মডেল থানার আবেদনের প্রেক্ষিতে স্বপন মোগল ও তার ভাই কিরন মোগলকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড