সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামে জাকাত দেওয়ার রীতিনীতি

news-image

মুফতি হুমায়ুন আইয়ুব
জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে মানুষ মরার ট্র্যাজেডি এ দেশে নতুন নয়। প্রতিবছরই জাকাতের নামে গরিব মারার বেদনার উৎসব (?) পালন করেন সম্পদশালীরা। চলমান এই জাকাতের কাপড় দেওয়ার পদ্ধতি রীতিমতো মরণফাঁদে পরিণত হয়েছে।

বিভিন্ন জরিপে প্রকাশ, জাকাত নিতে গত ৩৫ বছরে নিহত হয়েছে ২৫৪ জন। আহতের সংখ্যা অসংখ্য। ১৯৮০ সালের রমজান মাসে জাকাতের কাপড় সংগ্রহ করতে গিয়ে ঢাকার জুরাইনে শিশুসহ ১৩ জন পদপৃষ্ট ও ভিড়ের চাপে নিহত হয়। ১৯৮৩ সালের ৯ জুলাই বাংলাদেশ ব্যাংক থেকে জাকাতের টাকা নিতে গিয়ে ভিড়ের চাপে পড়ে ৩ শিশু মারা যায়। ১৯৮৭ সালের ২৩ মে তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ ঢাকার ক্যান্টনমেন্টে জাকাত দেওয়ার সময় ৪ জন মারা যায়। ১৯৮৯

সালের ৫ মে চাঁদপুরে মারা যায় ১৪ জন, ১৯৯০ সালের ২৬ এপ্রিল চট্টগ্রামের পাহাড়তলীর আবুল বিড়ি ফ্যাক্টরিতে ৩৫ জন, ১৯৯১ সালের ১৩ এপ্রিল চট্টগ্রামে বিড়ি ফ্যাক্টরিতে ৩২ জন, ঢাকার নবাবপুর রোডে জাকাতের কাপড় সংগ্রহ করতে গিয়ে ২ জন নিহত হয়।

২০০২ সালের ডিসেম্বরে জাকাত ট্র্যাজেডি ঘটে গাইবান্ধায়। এতে ৪২ জন নিহত হয়। ২০০৩ সালে ঈদুল ফিতরের আগে রাজধানীর শাহজাহানপুরে বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসা থেকে জাকাত আনতে গিয়ে ভিড়ের চাপে নারী, শিশুসহ ৯ জনের মৃত্যু ঘটে। ২০০৬ সালে পটুয়াখালীতে জাকাত আনতে গিয়ে প্রাণ হারান ৩ জন। মুক্তাগাছা উপজেলায় বিড়ি ফ্যাক্টরির মালিকের বাসায় জাকাত নিতে গিয়ে ৬ জনের মৃত্যু হয়েছিল। ২০১০ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামের বোয়ালখালীতে জাকাত আনতে গিয়ে নিহত হয়েছিলেন একজন। ২০১১ সালে রমজানে রাজধানীর আকিজ গ্রুপের কার্যালয় থেকে জাকাত আনতে গিয়ে ৭ জন মারা যান। ২০১২ সালের আগস্ট মাসে রাজধানীর ফকিরাপুলে তিন নারী মারা যায়। ২০১৪ সালের ২৫ জুলাই বরিশাল নগরীর কাঠপট্টি রোডে খান অ্যান্ড সন্স গ্রুপের মালিকের বাসভবনে জাকাতের কাপড় বিতরণের সময় মারা যায় ২ জন। সর্বশেষ গত শুক্রবার ১০ জুলাই ২০১৫ ময়মনসিংহে ঘটে ভয়াবহ জাকাত ট্রাজেডি।

জনমনে প্রশ্ন উঠেছে জাকাতের নামে মানুষ মারার এই উৎসব (?) কি ইসলাম সম্মত? না ইসলামের চেতনার সঙ্গে সাংঘর্ষিক? ইসলামের চেতনা হলো দরিদ্র ব্যক্তিকে এই পরিমাণ জাকাতের অর্থ দেওয়া, যাতে দ্বিতীয়বার জাকাতের জন্য তাকে হাত পাততে না হয়। হজরত ওমর (রা.) বলেছেন, যখন তোমরা অসহাকে জাকাত দেবে তখন তাকে ধনী বানিয়ে দাও। ইমাম নববী (রা.) বলেছেন, অসহায় গরিবদের এই পরিমাণ সম্পদ দান কর, যাতে তারা অভাবের গ্লানি থেকে মুক্তি পায় এবং ধনী ব্যক্তির পর্যায়ে এসে উপণীত হয়। স্বনির্ভর হওয়ার উপযুক্ত অর্থ প্রদানে অভিমত দিয়েছেন ইমাম শাফি ও অন্য ফেকাহবিদগণ (দারিদ্র্য বিমোচনে ইসলাম, ইফা)। জাকাত প্রসঙ্গে কোরআন শরিফে আল্লাহ বলেছেনÑ তোমরা নামাজ কায়েম কর, জাকাত প্রদান কর আর নিজেদের জন্য কল্যাণকর যা কিছু আগে-ভাগে পাঠাবে তা আল্লাহর নিকট পাবে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব কাজকর্ম দেখছেন (সূরা বাকারা-১১০)। জাকাতের অধিকারী আট শ্রেণির মানুষ। এ বিষয়ে আল্লাহ বলেছেন সদকা তো কেবল গরিব, মিসকিন এবং সদকা আদায়ে নিযুক্তদের জন্য। যাদের ধর্মের প্রতি চিত্তাকার্ষণ করা হয় তাদের জন্যও। দাসমুক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্ল­াহর পথ ও মুসাফিরের জন্য। এটা আল্ল­াহর বিধান, আল্ল­াহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় (সূরা তওবা-৬০)।

জাকাত প্রদানের একটি বিশেষত্ব এই যে, এটি গোপনে দেওয়ার ব্যাপারে উৎসাহী করা হয়েছে। মহান আল্লাহ তায়ালা বলেন, যদি তোমরা প্রকাশ্যে দান কর, তবে তা অনেক উত্তম। আর যদি গোপনে দান কর এবং অভাবগ্রস্তদের মাঝে দিয়ে দাও, তবে তা তোমাদের জন্য আরও উত্তম (সূরা বাকারা-২৭১)।

লেখক : শিক্ষক, শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা, চৌধুরীপাড়া, ঢাকা।

 

এ জাতীয় আরও খবর

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে দিল্লীর সঙ্গে স্থায়ী সুসম্পর্ক সম্ভব নয়: রিজভী

দুদকের নেতৃত্ব শূন্য, দুর্নীতিবিরোধী অভিযান স্থবির

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ১২ হাজার কোটি টাকা

ঈদুল আজহা পশুর হাটে জাল নোট শনাক্তকরণের জন্য ব্যাংকের বিশেষ বুথ

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় টিভি অফিসে উত্তেজনা

হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

নেতানিয়াহুর পদত্যাগ ও হামলা বন্ধের দাবিতে উত্তাল তেল আবিব

খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করলেন মোজতবা খামেনি

১০০ উপজেলা ও পৌরসভার জন্য এনসিপি প্রার্থী ঘোষণা

নৌপথ সচল রাখতে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে: নৌপরিবহন মন্ত্রী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দিয়েছে ইরান