,

জামিনে এসে বাদীর বাড়িতে লুটপাটের পর আগুন

news-image

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকায় জামিনে এসে হত্যা মামলার বাদীর বাড়িতে হামলা চালিয়ে ও কুপিয়ে আহত করে লুটপাটের পর বাড়িতে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের৯ জন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর কাজিপাড়া এলাকায় আলী আজগর মিয়ার বাড়িতে তার প্রতিপক্ষ হত্যা মামলার আসামি ও তার লোকজন হামলা চালিয়ে ৩ নারীসহ পরিবারের ৯ সদস্যকে পিটিয়ে আহত করেন। পরবর্তীতে বাড়িতে থাকা টাকাপয়সা ও স্বর্ণালংকার লুটপাট করে বাড়িতে আগুন লাগিয়ে দেন তারা। এ ঘটনার খবর পেয়ে তালতলা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে আলি আজগরের পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড