বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে মার্কেটে অগ্নিকাণ্ড, পুড়েছে ১৩ দোকান

news-image

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর মহানগরীর টঙ্গী বাজার এলাকার ‘মা সফুরউন নেছা’ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মার্কেটের অন্তত ১৩টি দোকান ও একটি প্রেসের মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডের টঙ্গী বাজার আনারকলি রোড এলাকায় অবস্থিত সফুরউন নেছা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে মার্কেট থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে স্থানীয়রা দ্রুত টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১টা ৩০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে জামান ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সরকার পদ্মা গ্যালারি, সাব্বির এন্টারপ্রাইজ, টঙ্গী ফোম অ্যান্ড বেডিং, কুমিল্লা পর্দা গ্যালারি, মডার্ন পর্দা গ্যালারি, মায়ের দোয়া হার্ডওয়্যার, সিপি ফাইভ স্টার, সাথী গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম, ডিজিটাল প্রিন্ট, আশরাফুল এন্টারপ্রাইজ, এম এইচ ইলেকট্রিক এবং বিসমিল্লাহ হোম ফার্নিসিংসহ মোট ১৩টি দোকান।

অগ্নিকাণ্ডের সময় টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। এছাড়া স্থানীয় ব্যবসায়ী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরাও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, আগুনে কয়েকটি দোকান ও একটি প্রেসের ভেতরের মালামাল এবং মেশিন পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

 

এ জাতীয় আরও খবর

বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬

এআই দিয়ে মাদক কারবারির জার্সি বদল, এসআইকে শোকজ

ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল করে দিলো সুপ্রিম কোর্ট

শেষ ষোলোর আগে দুঃসংবাদ পেল ব্রাজিল

৩ দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে সমঝোতায় ইরান-ওমান

জুলাই বিপ্লব স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের

ফের স্বর্ণের দামে পতন, ভরি কত?

হেক্সা মিশনে ব্রাজিলের সামনে কঠিন পথ

স্ত্রীর আত্মহত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে অভিনেতা আলভী

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার