,

‘আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল’

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছে আয়েশা খান অভিনীত ‘ধুরন্ধর’। আর এই কাজের একটি গান ‘শরারত গার্ল’ তাকে রাতারাতি নিয়ে গেছে জনপ্রিয়তার তুঙ্গে। তবে মুদ্রার উল্টো পিঠটাও বেশ অন্ধকার। জনপ্রিয়তার এই জোয়ারে ভেসে আসার সঙ্গেই আয়েশান জীবনে নেমে এসেছে এক তিক্ত অভিজ্ঞতা। অভিনেত্রীর অভিযোগ, প্রায় প্রতিদিনই তাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে।

সম্প্রতি একাধিক সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে আয়েশা তার এই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। আয়েশা জানান, দীর্ঘ সময় ধরেই তাকে টার্গেট করে এই ধরনের কুরুচিপূর্ণ ও হুমকিমূলক বার্তা পাঠানো হচ্ছে।

আয়েশা বলেন, ‘সেদিন একটি ছবির শুটিং চলছিল। সেটে আমার বাবাও উপস্থিত ছিলেন। শুটিংয়ের বিরতিতে বাবার পাশেই বসে ফোন দেখছিলাম। হঠাৎ দেখলাম, নির্দিষ্ট একজন ব্যক্তি দীর্ঘ দিন ধরে আমাকে মেসেজ পাঠিয়ে যাচ্ছেন।’

‘সেখানে একাধিক ‘ভয়েস নোট’ও ছিল। সেটি চেক করতেই আমি স্তব্ধ হয়ে যাই; আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল।’ অভিনেত্রীর দাবি, বিষয়টি এখন তার জীবনের এক অনাকাঙ্ক্ষিত রুটিনে পরিণত হয়েছে।

প্রতিদিন ফোন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই এমন অসংখ্য হুমকিবার্তা তার চোখে পড়ে। তার কথায়, ‘প্রতিটি সাক্ষাৎকারে আমাকে এই একই বিষয়ে প্রশ্ন করা হয় এবং আলোচনা হয়। এর বেশি কিছু আর হচ্ছে না। কোনো প্রতিকার না পেয়ে ধীরে ধীরে আমি এই পরিস্থিতির সঙ্গেই অভ্যস্ত হয়ে পড়ছি।’

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে