,

বোকা প্রেমিকের গল্পে জোভান-নীহা

news-image

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী নাজনীন নীহা জুটি বেঁধেছেন নতুন একটি নাটকে। আসন্ন ঈদ উৎসব উপলক্ষে নির্মিত এই বিশেষ নাটকের নাম ‘গুডলাক’। ভালোবাসা আর বোকামির এক সংমিশ্রণে তৈরি এই নাটকটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন।

সিএমভির ব্যানারে নির্মিত এই নাটকের চিত্রনাট্য লিখেছেন রায়হান মাহমুদ। জানা গেছে, সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। সিনেমাটোগ্রাফিতে ছিলেন নাঈম ফুয়াদ। নাটকটিতে এক বিশেষ চরিত্রে দেখা যাবে প্রবীণ অভিনেত্রী দিলারা জামানকে।

নাটকের গল্প নিয়ে এখনই সব প্রকাশ করতে নারাজ নির্মাতা ও অভিনয়শিল্পীরা। তবে নির্মাতা সূত্রে জানা গেছে, এটি মূলত একজন ‘বোকা প্রেমিকের’ চনমনে প্রেমের গল্প। যেখানে ক্যাম্পাস জীবনের উচ্ছ্বাস এবং পারিবারিক আবহের এক চমৎকার মেলবন্ধন তুলে ধরা হয়েছে।

নাটক সংশ্লিষ্টদের দাবি, ‘গুডলাক’-এ জোভানের চরিত্রে এমন এক বড় চমক রয়েছে, যা দেখে দর্শকরা বেশ চমকে যাবেন। তার চরিত্রের এই ভিন্নতাই নাটকটির মূল আকর্ষণ হতে যাচ্ছে।

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদে সিএমভির ব্যানারে ২০টি বিশেষ নাটক মুক্তি পেতে যাচ্ছে। ‘গুডলাক’ সেই তালিকার অন্যতম একটি কাজ। চাঁদরাত থেকে শুরু করে ঈদের পরবর্তী কয়েক দিন ধারাবাহিকভাবে নাটকগুলো সিএমভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড