,

সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম

news-image

বরগুনা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. নূরুল ইসলাম মণি। তিনি বরগুনা-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য।

সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে সচিব কানিজ মওলার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

নূরুল ইসলাম মণি বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এ নির্বাচনে ওই আসন থেকে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও নূরুল ইসলাম মণির মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. সুলতান আহমদ। ভোটগ্রহণ শেষে নূরুল ইসলাম ৮৯ হাজার ৪২৮ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী সুলতান আহমহ ৮৩ হাজার ১৫ ভোট পেলে ৬ হাজার ৪১৩ ভোট বেশি পেয়ে নূরুল ইসলাম মণি সংসদ সদস্য নির্বাচিত হন।

জানা যায়, নুরুল ইসলাম মণি এর আগেও তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। চতুর্থ ও পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে