,

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

news-image

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘ঐতিহ্যের সাথে লাবণ্যের ছোঁয়া।’

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, গোলাপি রঙের শাড়িতে সেজেছেন তিনি। সোনালি নকশা করা শাড়ি আর পরিপাটি খোঁপায় বাঁধা চুল- সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে ঐতিহ্যবাহী আবহ।

গলায় মানানসই চোকার, কানে দুল ও হালকা মেকআপে পূজা চেরিকে দেখাচ্ছে আরও অনিন্দ্যসুন্দর।

এদিকে আয়নার সামনে দাঁড়িয়ে মৃদু হাসিতে ধরা দিয়েছেন পূজা। আরেকটিতে স্নিগ্ধ ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তার অভিব্যক্তি ও উপস্থিতি ছবিগুলোকে দিয়েছে আলাদা মাত্রা।

ছবিগুলো প্রকাশের পরপরই কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীদের প্রশংসার বন্যা বইতে শুরু করে। একজন নেটিজেন লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে।’ আরেকজনের মন্তব্য, ‘লালপড়ী আপু।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড