,

চেহারা ও শরীর নিয়ে নেতিবাচক মন্তব্যের শিকার, পুলিশের দ্বারস্থ শ্রাবন্তী

news-image

বিনোদন ডেস্ক : শারীরিক গঠন ও ওজন বৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিকর মন্তব্যের শিকার হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। মানসিক হেনস্তার অভিযোগ তুলে তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ই-মেইলের মাধ্যমে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় লিখিত অভিযোগ দায়ের করেন শ্রাবন্তী। পুলিশ অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে বলে জানা যায়।

দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে তার ওজন বৃদ্ধি ও চেহারার পরিবর্তন নিয়ে নেতিবাচক মন্তব্য করে আসছিলেন একাংশ নেটিজেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘আর ধৈর্য ধরে রাখতে পারলাম না। আমরা শিল্পীরা এমনিতেই সফট টার্গেট। কিন্তু শুধু শিল্পী হিসেবেই নয়, একজন সাধারণ মানুষ হিসেবেও বলছি—এইভাবে দিনের পর দিন নোংরা মন্তব্য মেনে নেওয়া যায় না। আমার চেহারা ও শরীর নিয়ে নেতিবাচক কথা বলা হচ্ছে। কিন্তু একটু ভেবে দেখা উচিত, কেন আমার চেহারায় পরিবর্তন এসেছে।’

সম্প্রতি ‘ঠাকুমার ঝুলি’ নামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন শ্রাবন্তী। সেখানে তাকে একজন ঠাকুমার চরিত্রে অভিনয় করতে হয়েছে। চরিত্রের প্রয়োজনে প্রায় ১০ কেজি ওজন বাড়াতে হয়েছিল বলে জানান তিনি।

অভিনেত্রীর ভাষ্য, ‘ঠাকুরমার চরিত্রে অভিনয়ের জন্য তো সেভাবেই প্রস্তুতি নিতে হয়। ঠাকুরমার গড়ন ছিপছিপে নায়িকার মতো হতে পারে না। কিন্তু মানুষ কিছু না জেনেই মন্তব্য করতে ভালোবাসেন। দুঃখের বিষয়, শুধু পুরুষ নয়—এই ধরনের মন্তব্যে মহিলারাও রয়েছেন।’

বর্তমানে সিরিজটির শুটিং শেষ হয়েছে এবং তিনি নিয়মিত শরীরচর্চা শুরু করেছেন বলে জানা গেছে। অনলাইনে ব্যক্তিগত আক্রমণ ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন করতেই প্রশাসনের সহযোগিতা নিয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড