,

বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রাজার কীর্তি

news-image

স্পোর্টস ডেস্ক : ইতিহাসের পাতায় নাম লিখলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। গতকাল (বৃহস্পতিবার) বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরল এক ডাবলের কীর্তি গড়লেন।

চেন্নাইয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট ম্যাচে ১৫ রান করতেই ৩ হাজার রানের মাইলফলক ছোঁন রাজা। তাতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিন হাজার রান ও ১০০ উইকেটের মালিক হন।

এদিন ২৫৭ রানের তাড়ায় নেমে জিম্বাবুয়ের ইনিংসের ১৪তম ওভারে অক্ষর প্যাটেলের চতুর্থ বলে চার মেরে এই কীর্তি গড়েন রাজা। ১৭তম ওভারে আর্শদীপ সিংয়ের বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। দুটি চার ও দুটি ছয়ে ২১ বলে ৩১ রান করেন জিম্বাবুয়ে অধিনায়ক।

রাজার আগে ৩ হাজার রান ও ১০০ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার মালয়েশিয়ার বীরান্দীপ সিং। ২৬ বছর বয়সী ক্রিকেটার ১১১ টি-টোয়েন্টি খেলে ৩১৮০ রান ও ১০৯ উইকেট নিয়েছেন। ১৩২ ম্যাচ খেলে রাজার নামের পাশে ১০৪ উইকেট ও ৩০১৬ রান। তিনি জিম্বাবুয়ের প্রথম ও বিশ্বের ১৪তম ক্রিকেটার হিসেবে এই সংস্করণে তিন হাজারের বেশি রান করেছেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড