শনিবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নবীনগরে বালু সন্ত্রাসীদের গুলিতে ১০ জন গুলিবিদ্ধ, আহত ২০

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়ন চরলাপাং এলাকায় মেঘনা নদীতে নিয়মবহির্ভূত ভাবে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় গ্রামবাসীর ওপর বর্বরোচিত হামলা ও গুলি চালিয়েছে বালুসন্ত্রাসীরা।

এ হামলায় গ্রামের ১০ জন গুলিবিদ্ধ হয়েছে। আহত হয়েছে প্রায় ২০জন। গুলিবিদ্ধরা হলেন, সিয়াম আহমেদ (১৬),ইব্রাহিম খলিল (৩০),নূরুল আমীন (৪০),রুপ মিয়া (৪৫),স্বপন মিয়া (৫০),সরিফ মিয়া (৩০),জুলাস মিয়া (৫০),শাকাল মিয়া (৫০),সামত মিয়া (৪০),সফর মিয়া (৫০)।তাদেরকে নবীনগর সদর হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।অন্যান্য আহতদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। রবিবার (২২/০২) সকালে নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে।

হামলার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল পিয়াস বসাক ও নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকার পরিস্থিতি এখনও থমথমে রয়েছে। তবে এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, নাসিরাবাদের বিশিষ্ট ব্যবসায়ী শাহদাদ হোসেন পায়েল এর মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স সামিউল ট্রেডার্স এই বালু মহালের ইজারা পায়। ইজারার শর্ত ভঙ্গ ও সীমানা অতিক্রম করে দিনে ও রাতে বালু উত্তোলন করছেন সামিউল ট্রেডার্স নামের এই প্রতিষ্ঠান। এতে করে নদীর তীরবর্তী চরলাপাং, সোনাবালুয়া ঘাট, এমপি টিলা, নুরজাহানপুর, ঈদগা মাঠ ও কবরস্থানসহ নদী পাড়ের গ্রামগুলো নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এতে নদী তীরবর্তী চরলাপাং গ্রামসহ আশপাশের গ্রামগুলো প্রচন্ডভাবে নদী ভাঙ্গনের কবলে পড়ে। গ্রামবাসী বারবার এর প্রতিবাদ করেও এর কোন প্রতিকার পাচ্ছে না। গ্রামবাসীর অভিযোগের প্রেক্ষিতে মাঝে মাঝে প্রশাসন বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায়। কিন্তু কয়েকদিন বন্ধ থাকার পর আবারও নদী থেকে বালু উত্তোলন শুরু হয়।

এ ব্যাপারে মেসার্স সামিউল ট্রেডার্স এর মালিক শাহদাদ হোসেন পায়েল এর ০১৭১৫৪৭১১১১ নাম্বারে বারবার রিং করেও তার সাথে কথা বলা যায়নি।

এ ব্যাপারে নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম বলেন,প্রশাসনের নজরদারি এড়িয়ে পায়েলের লোকজন দীর্ঘদিন ধরে নদীর পাড় কেটে সাবাড় করছে। এতে ফসলি জমি ও বসতভিটা হুমকিতে পড়ায় আজ গ্রামবাসী প্রতিবাদ করায় তাদের ওপর গুলি চালানো হবে—এমনটা কেউ কল্পনা করতে পারেননি। এই অবৈধ বালু ব্যবসা বন্ধসহ ঘটনার ন্যায় বিচার দাবি করছি।

ভুক্তভোগী কয়েকজন জানান, ফসলি জমির ধান কেটে নেয়ার প্রতিবাদ করায়, আজ রবিবার সকালে ২০-৩০ জন সশস্ত্র সন্ত্রাসী গ্রামবাসীর উপর সশস্ত্র হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের ছড়া গুলিতে কমপক্ষে ১০ জন গ্রামবাসি আহত হয়।

নবীনগরের ইউএনও মাহমুদুল হাসান বলেন,’সকালে ঘটনা শোনার পরপরই পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি নবনির্বাচিত সাংসদও অবগত আছেন।

এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে এলাকা পরিদর্শন করি। আমরা যাওয়ার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। এলাকার পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়ন করা হয়েছে।

এ বিষযে নবীনগরের বিএনপি দলীয় সাংসদ এডভোকেট এম এ মান্নান বলেন,’ ঘটনার পরপরই আমি পুলিশকে এ বিষয়ে বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠের আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। এবার বালু সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করা হবে।’

এ জাতীয় আরও খবর

জামায়াতের ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী

খুলনায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা নিহত

কথা-কাজে মিল রেখে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্সে প্রধানমন্ত্রী

ইংল্যান্ডের জয়ে টিকে রইল পাকিস্তান

ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের নিন্দা বাংলাদেশের

ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সাতক্ষীরায়

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

‘বৃদ্ধাশ্রমে ইফতার আসে, কিন্তু সন্তানেরা আসে না’

অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী

ড. ফাওজুল কবিরের বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার

আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধ চায় আফগানিস্তান

বিয়ের পর প্রথমবার জনসমক্ষে বিজয়-রাশমিকা