,

সাহরির জন্য শোল মাছ ভুনার রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : সাহরিতে একটু ভাত-মাছ হলেই যেন ভালো। কারণ ঘুম থেকে জেগে এমন কিছু খেতে মন চায়, যা সুস্বাদু ও সহজে হজম হয়। সাহরিতে তাই রাখতে পারেন দেশি যেকোনো মাছের পদ। তার মধ্যে একটি হতে পারে শোল মাছ। শোল মাছের ভুনার সঙ্গে গরম ভাত হলে জমে যাবে বেশ। চলুন তবে জেনে নেওয়া যাক, সাহরির জন্য শোল মাছ ভুনার রেসিপি-

তৈরি করতে যা লাগবে

বড় শোল মাছ- ১টি

টমেটো (৪ টা)

পেঁয়াজ কুচি- দেড় কাপ

হলুদের গুঁড়া- ১ চা চামচ

মরিচের গুঁড়া- ৩ চা চামচ বা স্বাদমতো

রসুন বাটা- ১ চা চামচ

ধনিয়াপাতা কুচি- ১ টেবিল চামচ

লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন
শোল মাছ কেটে ভালো করে ধুয়ে নিন। এবার তাতে অল্প লবণ ও হলুদ মাখিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন। চুলায় কড়াই বসিয়ে তাতে তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে এলে সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন।এরপর দিয়ে দিন কিউব করে কেটে রাখা টমেটো। কিছুক্ষণ পর তাতে ভেজে রাখা শোল মাছ দিয়ে দিন। পরিমাণমতো গরম পানি দিয়ে ঢেকে রান্না করুন ৮-১০ মিনিট। ঝোল টেনে গাঢ় হয়ে এলে ধনিয়াপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে