,

হিজাব পরিহিত ছবি পোস্ট করে যে বার্তা দিলেন পিয়া জান্নাতুল

news-image

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা ও আইনজীবী পিয়া জান্নাতুল। নতুন করে ফের আলোচনায় তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হিজাব পরিহিত একটি ছবি শেয়ার করে ব্যক্তিত্ব, বিশ্বাস ও ধর্মচর্চা নিয়ে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরেন পিয়া।

পোস্টে পিয়া লেখেন, ‘আমার একাধিক পরিচয় আছে— আমি ফ্যাশন মডেল, আমি আইনজীবী। আধুনিকভাবে চিন্তা করি, নিজের অবস্থান স্পষ্টভাবে বলি। একই সঙ্গে নিজের ধর্ম ও বিশ্বাসকে সম্মান করি— এটা আলাদা কিছু না, এটা আমার ব্যক্তিত্বেরই অংশ।’

শেয়ার করা ছবিটি দ্বিতীয় তারাবি আদায়ের পরের দিনের উল্লেখ করে তিনি লেখেন, ‘আজ দ্বিতীয় তারাবি আদায়ের পরের দিনের একটি ছবি শেয়ার করলাম। ইবাদত আমার কাছে শুধু অনুভূতি না, দায়িত্ব এবং চর্চা।’

সব মানুষ, ধর্ম ও বিশ্বাসের প্রতি সম্মান বজায় রাখার কথা উল্লেখ করে এই অভিনেত্রী আরও বলেন, ‘আমার বা যেকোনো মানুষের কোনো কাজ আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে— সেটা স্বাভাবিক। ভালো লাগলে সম্মান করুন, না লাগলে এড়িয়ে যান। কিন্তু সম্মানটা যেন সবসময় থাকে— সব মানুষের জন্য, সব ধর্মের জন্য, সবার বিশ্বাসের জন্য।’

পোস্টের শেষাংশে সবাইকে তিনি রমজানের শুভেচ্ছা জানান।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে