বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি?

news-image

বিনোদন ডেস্ক : ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গত রোববার রাজধানীর একটি হাসপাতালে তার এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসা শেষে গেল বৃহস্পতিবার বাড়ি ফেরেন বলে জানা যায়।

এ প্রসঙ্গে নির্মাতা সকাল আহমেদ গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তানিয়া বাড়িতে ফিরেছেন। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জেনেছি ডাক্তার কমপক্ষে একমাস পূর্ণ রেস্টে থাকতে বলেছে। ডাক্তার জানিয়েছে তার আরও কিছু টেস্ট আছে।

জানা গেছে, সফল অস্ত্রোপচারের পর টানা ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তানিয়া। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ব্রেন টিউমারের খবরটি প্রকাশ করেন তানিয়া বৃষ্টি। এক তোড়া ফুল হাতে হাসপাতালের বিছানায় বসে আছেন, এমন একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন; যা ভক্তদের মাঝে রীতিমতো উদ্বেগ তৈরি করে।

ক্যাপশনে লিখেছিলেন, সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পরিবার থেকে ফুল পেয়েছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আগামীকাল আমার মাথায় অস্ত্রোপচার। সবাই আমার জন্য দোয়া করবেন।

বেশকিছু দিন ধরে এই অভিনেত্রী নানাভাবে অসুস্থ ছিলেন। কখনও তীব্র মাথা ব্যথা অনুভব করতেন, কখনও বা জ্বর-ঠাণ্ডা লেগে থাকতো তার। দুই হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করার পর তার ‘ব্রেন টিউমার’ ধরা পড়ে।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা