,

হিমির মনে ট্রলের ভয়!

news-image

বিনোদন ডেস্ক : ছোটপর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে পরিচিতি পেলেও গান দিয়ে আলাদা পরিচিতি পেয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে তার নতুন মৌলিক গান ‘দুজন দুজনার’। নব্বই দশকের চলচ্চিত্রের গানের আদলে তৈরি এই গানটি নিয়ে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।

বর্তমান সময়ের বিট বা আধুনিক মিউজিক অ্যারেঞ্জমেন্টের বাইরে গিয়ে পরিকল্পিতভাবেই কিছুটা পুরোনো ধাঁচের আমেজ রাখা হয়েছে এই গানে। দর্শকদের অনেকেই গানটি শুনে নব্বই দশকের সেই বিশেষ ফ্লেভারের কথা মনে করছেন বলে জানান হিমি।

তবে অভিনয়ের বাইরে গান গাওয়া নিয়ে এক ধরনের জড়তা কাজ করে এই অভিনেত্রীর মনে। হিমি বলেন, আমি তো গানের মানুষ না। গান গাইতে সব সময় ভয়ে থাকি- মানুষ ট্রল না করে দেয় কিংবা যদি পছন্দ না করে! এই গান শ্রোতারা পছন্দ করেছেন, এটা আমার জন্য বড় পাওয়া।

নিজের গানের প্রতি শ্রোতাদের এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাকে সাহস জুগিয়েছে। তবে শুধু দর্শক পছন্দই নয়, ব্যক্তিগতভাবেও তিনি পুরো গানের আয়োজনে সন্তুষ্ট ছিলেন বলেও জানান।

গানের ক্যারিয়ার নিয়ে হিমি স্পষ্ট জানান, গানের ক্যারিয়ার নিয়ে বড় কোনো পরিকল্পনা সাজানোর মতো অবস্থান তার এখনো তৈরি হয়নি। মূলত তিনি অভিনয়েই নিয়মিত থাকতে চান এবং গানের ক্ষেত্রে পেশাদার হওয়ার বিশেষ কোনো ইচ্ছা তার নেই।

এর আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে গান গেয়ে প্রশংসা কুড়ালেও ‘দুজন দুজনার’ গানটির মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে