,

ভারত-পাকিস্তান ম্যাচে নতুন রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল ডিজিটাল অ্যান্ড ব্রডকাস্ট পার্টনার রিলায়েন্সের জিওস্টার জানিয়েছে— ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য এই প্ল্যাটফর্মে রেকর্ড সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল।

ডিজিটাল প্ল্যাটফর্মটিতে ঢুকে ভারত ও পাকিস্তানের ম্যাচ দেখেছেন ১৬ কোটি ৩০ লাখ দর্শক, যা টি-টোয়েন্টি ফরম্যাটের কোনো আইসিসি ইভেন্টে সর্বোচ্চ। এই সংখ্যা ২০২৪ সালে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের দর্শক উপস্থিতির রেকর্ড ভেঙেছে।

২০২৪ সালের ভারত-পাকিস্তান ম্যাচের তুলনায় এবার ৫৬ শতাংশ বেশি দর্শক খেলা দেখেছেন। লিগ পর্বের ম্যাচ দেখতে শুধু মোবাইলে কোনো আইসিসি ইভেন্টের লিগ পর্বের ম্যাচের জন্য এত বেশি লোক হয়নি। ওয়াচ-টাইমও ছিল অনেক বেশি। এই ম্যাচ সব মিলিয়ে ২০০০ কোটি মিনিট দেখা হয়েছে, আগের আসরের সূচির চেয়ে ৪২ শতাংশ বেশি।

শুরুতে ম্যাচটি না হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। কারণ বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আইসিসির কড়া সমালোচনা করে পাকিস্তান ভারতের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানায়। পরে শ্রীলঙ্কা ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অনুরোধে বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসে পাকিস্তান এবং কলম্বোতে ম্যাচটি একতরফা খেলে ৬১ রানে হেরে যায়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে