বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রণবীর সিংকে হুঁশিয়ারি গ্যাংস্টারদের

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে যেন থামছেই না গ্যাংস্টার আতঙ্ক। সালমান খানের পর এবার বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। কয়েক দিন আগেই বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তি রণবীরকে ভয়েস মেসেজে হুমকি দিয়েছিলেন। সেখানে অভিনেতাকে ‘লাইনে’ আসার কথা বলা হয়েছিল। তবে এবার সেই হুমকি কেবল কথায় সীমাবদ্ধ থাকেনি, রণবীরের কাছে দাবি করা হয়েছে নগদ ১০ কোটি টাকা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আমেরিকার একটি নিবন্ধিত ফোন নম্বর থেকে রণবীরের কাছে ভয়েস নোটের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশ। পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইতোমধ্যেই আমেরিকার আইন রক্ষাকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে তারা।

রণবীরের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। ইতোমধ্যেই তার নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ অভিনেতার ম্যানেজারের বয়ান রেকর্ড করেছে। এর আগে পাঠানো একটি ভয়েস নোটে রণবীরের পাশাপাশি পরিচালক রোহিত শেট্টির নামও উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

হুমকিদাতার পাঠানো সেই অডিও বার্তায় রণবীরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘রণবীর সিং, তুমি উপদেশ দিতে খুব ভালোবাসো। এবার আমার কথা শোনো। তোমার অধীনে যারা কাজ করে ম্যানেজার, স্টাফ সবার তথ্য আমাদের হাতে আছে। আমরা সরাসরি তোমাকে কিছু করব না, বরং তোমার কর্মীদের ওপর আঘাত করা শুরু করব। তখনই তোমার হুঁশ ফিরবে।’

উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এই হুমকির তালিকায় কেবল রণবীর সিং নন, রয়েছেন পরিচালক রোহিত শেট্টি এবং সালমান খানের ভগ্নিপতি আয়ুষ শর্মাও। পুলিশ ইতোমধ্যেই আয়ুষের আপ্তসহায়কের জবানবন্দি গ্রহণ করেছে। একের পর এক তারকাকে এভাবে টার্গেট করায় বর্তমানে পুরো বলিউড পাড়ায় চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা