,

বিজয়-রাশমিকার বিয়ের কার্ড ফাঁস,বিয়ে কবে!

news-image

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেম ও বিয়ের গুঞ্জন নতুন মোড় নিয়েছে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তাদের কথিত বিয়ের নিমন্ত্রণপত্র। কার্ড অনুযায়ী, চলতি মাসের ২৬ তারিখেই সাতপাকে বাঁধা পড়ছেন তারা।

ফাঁস হওয়া কার্ডে দেখা যায়, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের এক ঐতিহাসিক প্রাসাদে বসছে তাদের বিয়ের আসর। পারিবারিক ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অত্যন্ত ব্যক্তিগত পরিসরে এই আয়োজন সম্পন্ন হবে। তবে কার্ডটির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।

জানা গেছে, বিয়ের পর আগামী ৪ মার্চ হায়দ্রাবাদের কৃষ্ণা বানজারা হিলস এলাকায় একটি প্রীতিভোজের আয়োজন করা হতে পারে। এদিকে রবিবার রাতে হায়দ্রাবাদ বিমানবন্দরে দুজনকে আলাদাভাবে দেখা যাওয়ায় জল্পনা আরও বেড়েছে। ভক্তদের ধারণা, গোপন গন্তব্যে বা বিয়ের প্রস্তুতির জন্যই হয়তো তারা রওনা হয়েছেন।

২০১৭ সালে ‘গীত গোবিন্দম’ সিনেমার সেটে পরিচয় এবং পরে ‘ডিয়ার কমরেড’-এ কাজের সুবাদে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। গত বছর তাদের বাগদানের গুঞ্জন শোনা গেলেও প্রকাশ্যে কেউ মুখ খোলেননি। এখন ২৬ ফেব্রুয়ারি সত্যিই সানাই বাজে কি না, সেটাই দেখার অপেক্ষা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড