,

হামলায় গুরুতর আহত বিএনপি নেতাকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

news-image

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি : সন্ত্রাসী হামলায় গুরুতর আহত পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসিরকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়েছে। খুলনায় চিকিৎসাধীন থাকা মহিউদ্দিন মল্লিক নাসিরকে আজ সোমবার ৩টার দিকে রাজধানীতে স্থানান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রোববার রাত ১১টার দিকে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন মহিউদ্দিন মল্লিক নাসির (৬০) ও শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপু (৪৫)।

আহতদের স্বজনদের ভাষ্য, মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তাদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে নাসিরের দুই পা, হাত ও ঘাড়ে গুরুতর জখম হয় এবং নিপুর মাথায় আঘাত লাগে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।

আহত নাসিরের ভাগ্নে মো. মারুফ হোসেন জানান, খুলনার হাসপাতাল থেকে অবস্থার অবনতি হলে তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় এনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান বলেন, হামলার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে