,

মানুষ মানুষের জন্য

news-image

বিনোদন প্রতিবেদক : কদিন আগেই কোলোরেক্টাল ক্যানসারে মারা যান ‘ডসন্স ক্রিক’ তারকা জেমস ভ্যান ডার বিক। তার ব্যয়বহুল চিকিৎসায় নিঃস্ব হয়েছে পরিবার। অভিনেতার স্ত্রী ও ছয় সন্তানের পাশে দাঁড়িয়েছে হলিউড। তার জন্য শুরু হয়েছে তহবিল সংগ্রহ। এ অনলাইন তহবিলে অনুদান দিয়েছেন অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক স্টিভেন স্পিলবার্গ ও তার স্ত্রী কেট ক্যাপশো। তারা দিয়েছেন ২৫ হাজার ডলার। এই তহবিল ইতোমধ্যে ২০ লাখ ডলারের লক্ষ্য অতিক্রম করেছে।

হলিউড রিপোর্টারের তথ্য অনুযায়ী, তহবিলে আরও সহায়তা দিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী জোয়ি সালদানিয়া-পেরেগো, যিনি প্রতি মাসে আড়াই হাজার ডলার করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।

‘উইকেড : ফর গুড’-এর পরিচালক জন এম চুও দিয়েছেন ১০ হাজার ডলার। তহবিলটির দায়িত্বে থাকা ‘ফ্রেন্ডস অব দ্য ভ্যান ডার বিক ফ্যামিলি’ এক বিবৃতিতে অনুদানদাতাদের ধন্যবাদ জানিয়ে বলেছে, ‘গভীর শোকের মধ্যেও আপনাদের সহমর্মিতা আমাদের জন্য আলো হয়ে এসেছে। এতে বোঝা যায়, ভালোবাসা সত্যি, সম্প্রদায় শক্তিশালী, আর জেমসের স্মৃতি মানুষকে একত্র করছে।’

৪৮ বছর বয়সে মারা যান মার্কিন এই অভিনেতা। তার অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে দেওয়া এক বার্তায় মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়, তিনি শেষ দিনগুলো কাটিয়েছেন সাহস ও মর্যাদার সঙ্গে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড