,

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটের দিন হামলা, আ’লীগ নেতার বিরুদ্ধে আদালতে বিএনপি নেতার মামলা

news-image

নিজস্ব প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন হামলার হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে দ্রæত বিচার
আইনে মামলা হয়েছে। আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সোহেল রবিবার সকালেু সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কমিটির সদস্য শেখ মহসীনসহ নয়জনকে আসামী করা হয়েছে। আদালতের একটি সূত্র ও মামলার কপি থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।


মামলার অভিযোগ করা হয়, আতিকুর রহমান বিএনপি’র নির্বাচনী এজেন্ট ছিলেন। শেখ মহসীন, মো. এখলাছ, মো. আকাশ (শেখ মহসীনের ছেলে), মো. সানি, মো. লিটন বাবু, মো. রাকিব, মো. মোজাম্মেল, মো. রায়হান, মো. আরমান বৃহস্পতিবার ভোটের দিন হাবলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করেন। তারা ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেন। এ অবস্থা আতিকুর রহমান ঘটনার প্রতিবাদ জানালে তার উপর হামলা হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে তিনি জেলা সদর হাসাপাতালে চিকিৎসা নেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে