,

নোয়াখালীতে ‘নির্যাতিত’ নারীকে দেখতে হাসপাতালে জেলা বিএনপির আহ্বায়ক

news-image

নোয়াখালী প্রতিনিধি ; ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে যান জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। ছবি: আমাদের সময়
নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসারত ‘নির্যাতনের শিকার’ ওই নারীকে দেখতে হাসপাতালে গিয়েছেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে যান তিনি। এ সময় নোয়াখালী জেলা জেলা বিএনপির সদস্যসচিব হারুনুর রশিদ আজাদসহ বিএনপির কয়েকজন কর্মী তার সঙ্গে ছিলেন।

রোগীর খোঁজ খবর নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো কর্তব্যরত পুলিশ প্রশাসনকে প্রকৃত ঘটনা সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানান। ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির ব্যবস্থা করার জন্যও অনুরোধ করেন তিনি। একই সঙ্গে হাতিয়ায় হামলার শিকার বিভিন্ন নেতা-কর্মীদের শারীরিক খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের তাদের পরিপূর্ণ চিকিৎসা দেওয়ার অনুরোধ জানান।

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে হাতিয়ায় ৩২ বছর বয়সের ওই নারী দাবি করেন, নির্বাচনে শাপলা কলিতে ভোট দেওয়ায়‌ স্থানীয় কয়েকজন যুবক তার স্বামীকে পিটিয়ে জখম এবং তাকে নির্যাতন করে। পরে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালেভর্তি করা হয়।

 

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে