,

সবার আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

news-image

স্পোর্টস ডেস্ক : আগের দিন নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক পা দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। আজ (রোববার) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রত্যাশিত জয়ে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করল। ২৮ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে তারা।

জেসন হোল্ডারের দুর্দান্ত বোলিংয়ে নেপালকে ৮ উইকেটে ১৩৩ রানে থামায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান পেসার ৪ ওভারে ২৭ রান দিয়ে চার উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন তিনি।

৪৬ রানে পাঁচ উইকেট হারিয়ে একশ করা নিয়ে শঙ্কায় ছিল নেপাল। দীপেন্দ্র সিং আইরি ৪৭ বলে তিনটি করে চার-ছয়ে ৫৮ রানে অপরাজিত থেকে দলীয় স্কোর তিন অঙ্কের ঘরে নেন। তার সঙ্গে সোমপাল কামি ২৬ বলে ইনিংস সর্বোচ্চ ৫৪ রানের জুটি গড়েন। তিনি ১৫ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন।

লক্ষ্যে নেমে পাওয়ার প্লের শেষ ওভারে ব্র্যান্ডন কিংকে (২২) ফেরায় নেপাল। তার ১৭ বলের ইনিংসের পর আর কোনো উইকেট হারায়নি ক্যারিবিয়ানরা। শাই হোপ ও শিমরন হেটমায়ারের ৫৯ বলে ৯১ রানের অপরাজিত জুটিতে ১৫.২ ওভারে জিতে যায় তারা। ৪৪ বলে ৫ চার ও ৩ ছয়ে ৬১ রানে অপরাজিত ছিলেন হোপ। হেটমায়ার খেলছিলেন ৪৬ রানে।

এই জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান মজবুত করার পাশাপাশি ৬ পয়েন্ট নিয়ে পরের ধাপে খেলা নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওমানের পর টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে বিদায় নিয়েছে নেপাল।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে