,

গণতন্ত্র ও বাকস্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি : বিবিসিকে মাহদী আমিন

news-image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রধান মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ক্ষমতায় এলে তারা ‘নিশ্চিতভাবেই’ মানুষের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

মাহদী আরও বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে চাই।’

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে না পারায় এ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এ বিষয়ে মাহদী আমিন বলেন, ‘নির্বাচিত হলে আমরা আবার জনগণের কাছে ফিরে যাব এবং জনগণ যা চাইবে তাই অনুসরণ করব। তবে এখন এটা স্পষ্ট যে জনগণ এমন কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে চায় না, যারা তাদের রাজনৈতিক চরিত্র হারিয়ে মানবাধিকার লঙ্ঘনের হাতিয়ার হয়ে উঠেছিল।’

যদিও আওয়ামী লীগ এসব অভিযোগ অস্বীকার করেছে এবং নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। মাহদী আরও বলেন, ‘সংখ্যালঘুদের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষা করা হবে।’

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২১০ আসনে জয়লাভ করেছে। এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে।

দলটির চেয়ারম্যান তারেক রহমান সরকারের নেতৃত্ব দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এতে করে প্রায় ৩৫ বছর পর আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে বিভিন্ন আসনের বেসরকারি ফল ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে