,

গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো। এই নির্বাচন নির্ধারণ করবে এই দেশের ভবিষ্যৎ রাজনীতি কোনদিকে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুলের পাশাপাশি এ সময় একই ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন তার সহধর্মিণী রাহাত আরা বেগম, বড় মেয়ে শামারুহ মির্জা ও ছোট মেয়ে শাফারুহ মির্জা।

পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, ‘দীর্ঘ ১৫ বছর পরে ফ্যাসিস্ট শাসনের অবসানের পরে আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশে এই জাতীয় সংসদ নির্বাচনের শুভ দিন আজকে এবং শুভ সূচনা হলো। এই নির্বাচন জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘এই নির্বাচন নির্ধারণ করবে এই দেশের ভবিষ্যৎ রাজনীতি কোনদিকে যাবে। বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো আজকে। আমরা আমরা আশা করি, এই পথ মসৃণভাবে আগামী দিনগুলোতে বাংলাদেশের মানুষের জীবনকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে, তার লক্ষ্যের দিকে নিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আজকে অত্যন্ত আনন্দিত আজকের দিনটি অনেক বাধা বিপত্তি পেরিয়ে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের দিনটির শুভ সূচনা হয়েছে।’

এই দিনটির জন্য অনেক ত্যাগ শিকার করতে হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলনের পর আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি ত্যাগ শিকার করে গেছেন। লক্ষ লক্ষ মানুষ পুলিশের হাতে নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, হত্যা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক প্রাণ হারিয়েছেন। এত আত্মত্যাগের পরে আজকের এই নির্বাচন। আশা করছি, এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হবে।’

‘সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে’, যোগ করেন মির্জা ফখরুল।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর