,

ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিসে ভাঙচুরের অভিযোগ

news-image

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভুইয়া ফুয়াদের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ব্যারিস্টার ফুয়াদের নিজ ইউনিয়নের নির্বাচনী এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা ও ফুয়াদ জানান, সকালে ১০ থেকে ১১টি মোটরসাইকেলে করে এসে বিএপির ‘সন্ত্রাসীরা’ বাবুগঞ্জ উপজেলার মাধপপাশা বাজার সংলগ্ন ঈগল মার্কার ইউনিয়ন নির্বাচনী কার্যালয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তারা অফিসের আসবাবপত্র ও চেয়ার ভাঙচুর করা হয়। পাশাপাশি তার কর্মীদের হুমকি ধামকি দেওয়া হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘মাধবপাশা আমার নিজ ইউনিয়ন আমার বাড়ি এই ইউনিয়নে। এই ভাঙচুর ও হামলা চালিয়েছে স্থানীয় বিএনপির কতিপয় সন্ত্রাসী। এই হামলায় বিএনপি সন্ত্রাসীরা দায়ী সেই সঙ্গে প্রসাশনের ব্যর্থতা রয়েছে।’

জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বাক সুলতান আহমেদ খান গণমাধ্যমকে বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা কোনো প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ভাঙচুর করেনি। ঈগল প্রতীকের প্রার্থী পরাজিত হওয়ার ভয়ে মিথ্যা অভিযোগ করে নির্বাচন বিতর্কিত করার চেষ্টা করছেন।’

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘এবি পার্টির প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ তার নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও কর্মীদের মারধরের বিষয়ে অভিযোগ করেছেন। থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড