বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে তরুণ নিহত

news-image

খুলনা প্রতিনিধি : খুলনায় সন্ত্রাসীদের গু‌লিতে রা‌কিব হোসেন (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে নগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় এ ঘটনা‌ ঘটে। নিহত রাকিব লবণচরা থানার আশি‌বিঘা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, রা‌কিব ঘটনাস্থলের পাশের এক‌টি সেলুনে অবস্থান করছিল। এর কিছুক্ষণ পরে দুই যুবক সেলুন থেকে তাকে টেনে বের করে মাথায় দুইটি গু‌লি করে। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আজ রাত ১০টার দিকে নগরীর পশ্চিম টুটপাড়া কুবা মসজিদ এলাকায় একজন গুলিবিদ্ধ হয়েছে এমন সংবাদ পেয়েছি। সেই সংবাদের ভিত্তিতে সদর থানা এবং লবনচরা থানা পুলিশের টিম ঘটনাস্থলে আসে। ঘটনাস্থল থেকে আমরা দুটি তাজা গুলি উদ্ধার করেছি। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। এ ঘটনার সাথে জড়িতদের কিছু নাম পেয়েছি। আমাদের টিম ফিল্ডে কাজ করা শুরু করেছে।”

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এলাকার আধিপত্য বিস্তার এবং মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তারপরও অন্য কোনো ঘটনা আছে কিনা আমরা দেখছি। জানতে পেরেছি সেও (রাকিব) একটি গ্রুপের সদস্য। আমরা তা নিয়েও কাজ করছি এবং কেন ঘটেছে সেটি নিয়েও টিম কাজ করছে।”

 

এ জাতীয় আরও খবর

বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬

এআই দিয়ে মাদক কারবারির জার্সি বদল, এসআইকে শোকজ

ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল করে দিলো সুপ্রিম কোর্ট

শেষ ষোলোর আগে দুঃসংবাদ পেল ব্রাজিল

৩ দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে সমঝোতায় ইরান-ওমান

জুলাই বিপ্লব স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের

ফের স্বর্ণের দামে পতন, ভরি কত?

হেক্সা মিশনে ব্রাজিলের সামনে কঠিন পথ

স্ত্রীর আত্মহত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে অভিনেতা আলভী

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার