বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দর এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

news-image

অনলাইন ডেস্ক : শ্রমিকদলের ডাকা ধর্মঘটে দিনভর অচলাবস্থার পর চট্টগ্রাম বন্দরের আশপাশের এলাকায় মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। শনিবার (৩১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দর এলাকায় মিছিল ও সভা-সমাবেশের কারণে প্রায়ই যানজট সৃষ্টি হয়। এতে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়, যা জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।

আরও বলা হয়, জনশৃঙ্খলা, শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দর সংলগ্ন বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিংসহ আশপাশের এলাকায় অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহারসহ সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

আদালতের রায় অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি

খামেনির জানাজায় ইরানে যাচ্ছেন স্পিকার

হজযাত্রীদের জন্য সুখবর, ২০২৭ হজ প্রাক-নিবন্ধন শুরু

ভূমিকম্পে ঝুঁকিতে ঢাকা, বড় বিপর্যয়ের শঙ্কা বিশেষজ্ঞদের

জুলাই আন্দোলনের সূচনাই ফ্যাসিবাদ পতনের শুরু

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান, বিনিয়োগে বড় প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

ডিএসইতে সুশাসন সংকট, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা

৪০ বছরের অপেক্ষা শেষে জিতল মেক্সিকো

আজ বন্ধ ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় রাজি নয় ইরান

কমেছে স্বর্ণের দাম, আজ ভরি কত?