বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত

news-image

বরিশাল প্রতিনিধি : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি তিনি বরিশালে নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি বলেন, ৪ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে ঐতিহাসিক বেলস্ পার্ক মাঠে প্রধান অতিথি হিসেবে জনসমাবেশে বক্তৃতা দেবেন দলীয় চেয়ারম্যান।

শিরিন জানান, রাজনৈতিক সফরের সময়সূচি নির্ধারকের কাছ থেকে ২৯ জানুয়ারি দিবাগত রাতে ফোন পেয়ে তিনি বিষয়টি জানতে পারেন। ৪ ফেব্রুয়ারির সফরসূচিই চূড়ান্ত। তারেক রহমান যশোর থেকে বরিশালের পথে রওনা হবেন এটিও জানা গেছে। যদিও তিনি আকাশপথে আসবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

এ ছাড়া, বরিশাল বিভাগের ২১টি আসনের মনোনীত প্রার্থী এবং বিভাগীয় ও মহানগরসহ আট জেলার নেতাদের সফরের বিষয়ে প্রস্তুত থাকতে নির্দেশনা পাঠানো হয়েছে।

এর আগে, ২৬ জানুয়ারি তার বরিশাল সফরের কথা থাকলেও তা পিছিয়ে ২৭ জানুয়ারি করা হয়। পরবর্তীতে সেই তারিখও বাতিল করা হয়, তবে নতুন দিন ঘোষণা করা হয়নি। এবার অবশেষে তারিখটি স্থির হলো।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশালে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান। তখন তিনি ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। প্রায় দুই দশক পর এবার তিনি চেয়ারম্যান হিসেবে বরিশাল সফরে যাচ্ছেন—যা নিয়ে স্থানীয় বিএনপি মহলে নতুন উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬

এআই দিয়ে মাদক কারবারির জার্সি বদল, এসআইকে শোকজ

ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল করে দিলো সুপ্রিম কোর্ট

শেষ ষোলোর আগে দুঃসংবাদ পেল ব্রাজিল

৩ দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে সমঝোতায় ইরান-ওমান

জুলাই বিপ্লব স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের

ফের স্বর্ণের দামে পতন, ভরি কত?

হেক্সা মিশনে ব্রাজিলের সামনে কঠিন পথ

স্ত্রীর আত্মহত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে অভিনেতা আলভী

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার