বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির প্রার্থী ছেলে, বিএনপির জন্য ভোট চাইলেন বাবা

news-image

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুর–১ (রামগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন মাহবুব আলম। আসন্ন নির্বাচনে তিনি ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হয়েছেন। এ ছাড়া তিনি অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই।

এদিকে একই আসনে বিএনপির প্রার্থীর পক্ষে পথসভা করে ভোট চাচ্ছেন মাহবুব আলমের বাবা আজিজুর রহমান। তিনি উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার বাসিন্দা এবং ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

জানা গেছে, শুক্রবার (২৩ জানুয়ারি) রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের সঙ্গে অনেকগুলো পথসভায় অংশ নিয়েছেন এবং তার পক্ষে ভোট চেয়েছেন।

বিষয়টি নজরে এসেছে উল্লেখ করে এনসিপির প্রার্থী মাহবুব আলম গণমাধ্যমকে জানান, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। বিষয়টি নিয়ে তার বাবাকেই জিজ্ঞাসা করার কথা জানান তিনি।

বিএনপির পক্ষে ভোট চাওয়ার কথা স্বীকার করে আজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘পরিবার আমার ব্যক্তিগত বিষয়, আর রাজনীতি আমার আদর্শ ও অবস্থানের জায়গা। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার কোনো সুযোগ নেই। এ কারণেই নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেমে ভোট চাইছি। ছেলের জন্য বাবা হিসেবে দোয়া করি।’

 

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি