,

জীবনের দ্বিতীয় অধ্যায় চলছে, মৃত্যুকে ভয় করি না: রাশেদ প্রধান

news-image

অনলাইন ডেস্ক : জীবনের দ্বিতীয় অধ্যায় চলছে, তাই মৃত্যুকে ভয় করেন না বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান।

শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজের পরে পঞ্চগড় বকুলতলা মাঠে জেলা জাগপার সহসভাপতি মফিজুল ইসলাম মফির রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ প্রধান বলেন, ‘‎স্বার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের মৌলিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য চব্বিশের জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। সেইদিন আন্দোলনে সামনের সারিতে পাশে থাকা একজন ভাই গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছে। হয়তো সেদিন মহান রাব্বুল আলামিনের দয়ায় জীবনের প্রথম ধাপে বেঁচে ফিরে ছিলাম। এখন জীবনের দ্বিতীয় অধ্যায় চলছে, মৃত্যুকে আর ভয় করি না।’

তিনি বলেন, ‘আমি পঞ্চগড়ের মানুষদের কথা দিয়ে যেতে চাই, পঞ্চগড়বাসীর সব সংকটে আমি আপনাদের পাশে থাকব। মজলুম মানুষের পাশে থাকার জন্য আমাকে ডাকবেন, আমি পাশে থাকব।’

মরহুম মফিজুল ইসলাম মফির স্মৃতিচারণ করে রাশেদ প্রধান বলেন, ‘মরহুম মফি ভাইকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে উচ্ছেদ করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে। অবিলম্বে মফিজুল ইসলাম মফি ভাইয়ের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে। পঞ্চগড়ের আওয়ামী প্রশাসন বিগত সতের বছর জাগপা নেতাকর্মীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে। এখনো প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদী চরিত্র কাজ করছে। যার কারণে আজকে জাগপা নেতা মফিজুল ইসলাম মফিকে আমরা হারিয়েছি।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে