,

জামায়াতের কাছে বাংলাদেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : নির্বাচনী পথসভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াত আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি করেছে। সুতরাং জামায়াতের কাছে বাংলাদেশ নিরাপদ নয়, কারণ তারা বাংলাদেশই চায়নি।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের পয়শা ফেলা বাজারে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে। আমরা প্রমাণিত রাজনৈতিক দল। পাঁচবার আমরা ক্ষমতায় এসেছি এবং দেশের জন্য কাজ করেছি।’

নির্বাচনে সঠিক দলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বহু বছর পর আমাদের সামনে একটা সুযোগ এসেছে। এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। সঠিক দলকে ভোট দিতে হবে। কোন ভাবেই স্বাধীনতা বিরোধীদের প্রশ্রয় দেওয়া যাবে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘একটা দল বলে আমি তাদের নাম বলব না, তাদেরকে ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে – এটা সম্ভব? আল্লাহকে সন্তুষ্ট বা তুষ্টি না করলে বেহেশতে যাওয়া যায় না। যদি মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাইতো তাহলে তো সবাই তাই করতো। এজন্য আমি এসব নিয়ে বেশি কথা বলব না। আমি বলতে চাই – বিএনপি অনেক পুরনো রাজনৈতিক দল। আপনাদের পরীক্ষিত দল। বাংলাদেশের মানুষ বিএনপিকে পছন্দ করে। বিএনপির সাথে দেশের মানুষ আছে। কারণ বিএনপি জনগণের কল্যাণে কাজ করে।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি মানুষকে বিভ্রান্ত করতে চায় না, আমরা উন্নয়ন করতে চাই। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে সকলকে ভোট দেওয়ার আহ্বান জানাই।‘

বিএনপি সরকারে আসলে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচি তিনি সকলের প্রতি আহবান জানান।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের