শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জনসভায় দর্শক হতে বিশ্ববিদ্যালয়ের আইনে বাধা নেই: শাবিপ্রবি উপ-উপাচার্য

news-image

শাবিপ্রবি প্রতিনিধি : রাজনৈতিক জনসভায় দর্শক বা শ্রোতা হওয়া যাবে না—এমন আইন কিংবা বিধিনিষেধ বিশ্ববিদ্যালয়ের আইনে উল্লেখ নেই বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।

আজ বৃহস্পতিবার সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় অংশ নেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।

এরপর জনসভায় দর্শক সারিতে বসে আছেন—এমন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা তাদের সমালোচনা করেন।

বিশ্ববিদ্যালয় আইন ঘেঁটে দেখা যায়, শাবিপ্রবি আইন ১৯৮৭-এ উল্লেখ আছে, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা কর্মকর্তা রাজনৈতিক মতামত প্রচার করতে পারবেন না, নিজেকে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত করতে পারবেন না। তবে রাজনৈতিক বা অন্যকোনো জনসভায় দর্শক কিংবা শ্রোতা হতে পারবেন না—এমন কোনো বিধিনিষেধ বিশ্ববিদ্যালয়ের আইনে উল্লেখ নেই।

এ বিষয়ে শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনে কেন, কোনো আইনেই একজনের দর্শক হওয়ার বা শ্রোতা হওয়ায় কোনো (আইনি) বাধা নেই। আমরা সেখানে আমন্ত্রিত ছিলাম। নির্ধারিত আসলে না বসে আমরা দর্শক শ্রোতার সারিতে বসতে চেয়েছি। আমরা তো মঞ্চে গিয়ে কোনো বক্তৃতা দিয়ে কারও পক্ষে বিপক্ষে অবস্থান নেইনি।’

বেড়া ডিঙিয়ে পার হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থার জন্য সেখানে চারিদিকে বাঁশ দিয়ে বেড়া দেওয়া ছিল। তারা সেখানে আমাদের সম্মান দেখিয়ে দুই পাশে দুটা চেয়ার দিয়ে আমাদেরকে ভিতরে যাওয়ার এবং সোফায় বসার সুযোগ করে দিয়েছে। এটা তো এমন না যে, আমরা বাঁশ ধরে লটকে পার হয়েছি।’

 

এ জাতীয় আরও খবর

মামুনুল হককে হারিয়ে বিজয়ী ববি হাজ্জাজ

যে কারণে ৩ আসনের ফল স্থগিত রাখার সিদ্ধান্ত ইসির

ঢাকা-১৫ আসনে জামায়াত আমির জয়ী

বিএনপির ‘ডাবল সেঞ্চুরি’

তারেক রহমানকে অভিনন্দন মোদির, একসঙ্গে কাজের প্রত্যাশা

নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হলেন ৭ নারী

নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করেছে আমরা বিজয়ী: ইসি সানাউল্লাহ

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা জানালো যুক্তরাষ্ট্র

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

তারেক রহমানের সঙ্গে কাজ করতে আগ্রহী পাকিস্তান

আমরা সবসময় কমিটমেন্টে অটুট থাকি: মির্জা ফখরুল

গণতন্ত্র ও বাকস্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি : বিবিসিকে মাহদী আমিন