সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইনসাফ প্রতিষ্ঠায় গণভোটে ‘হ‍্যাঁ’ বলতে হবে : আলী রীয়াজ

news-image

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, গণভোট প্রচারে প্রজাতন্ত্রের কর্মচারিদের কোনো বাধা নেই। বতর্মান সরকার অন্তবর্তী সরকার। যার ভিত্তি বা বৈধতা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান।

তিনি বলেন, জুলাই সনদ সরকারের সনদ নয়, এটা রাজনৈতিক দলগুলোর ঐক‍্যমতের সনদ। বিশ্বের বেশির ভাগ ক্ষেত্রে সরকারিভাবে গণভোট ইতিবাচকভাবে প্রচার করা হয়। অভ্যুত্থান এই সরকারকে যে দায় অর্পণ করেছে, সেটা হচ্ছে রাষ্ট্রের সংস্কার, মানবতাবিরোধীদের বিচার ব্যবস্থা সুনিশ্চিত করা এবং একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল অডিটোরিয়ামে গণভোটের প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, ইনসাফ প্রতিষ্ঠায় গণভোটে ‘হ‍্যাঁ’ বলতে হবে। এক ব‍্যক্তির ইচ্ছায় যেন দেশ না চলে, এক ব‍্যক্তির ইচ্ছায় যেন সংবিধান সংশোধন না হয়। যেন জবাবদিহি নিশ্চিত হয়। আমাদের সে চেষ্টা করতে হবে। সংবিধানে বলা হয়েছে, দেশের মালিক জনগণ। আর সেটা চর্চার জায়গা গণভোট। আসুন এই গণভোট নিয়ে সকলে চেষ্টা করি, সাফল‍্য অর্জন নিশ্চিত করা যাবে। নতুন বাংলাদেশ তৈরির আজকের যে সম্ভাবনা তা হঠাৎ করে আসে নাই। অনেক রক্ত অনেক প্রাণ, অনেক অত‍্যাচারের মধ‍্য দিয়ে এসেছে। আসুন সেই ঋণ স্বীকার করি, তাদের স্বপ্নকে হ‍্যাঁ বলি।

তিনি আরও বলেন, শেখ হাসিনার পছন্দের ব‍্যক্তি হয়েছে নির্বাচন কমিশন। কিন্তু জুলাই জাতীয় সনদ বলছে এগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এগুলোতে নিয়োগ হবে সরকার, বিরোধী দল এবং রাজনৈতিক দলগুলোও সঙ্গে আলোচনার ভিত্তিতে। এ দেশে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হয়েছে। হাজার হাজার মানুষকে গায়েবি মামলায় আসামি করা হয়েছে। জামিন নিতে গিয়ে মানুষকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। কিন্তু প্রত‍্যেকের ন‍্যায় বিচার প্রাপ্তির নিশ্চয়তা দিতে হবে।

ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এই বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম ফজলুল হক ভুইয়া, ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ডিআইজি আতাউল কিবরিয়া বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারাসহ ময়মনসিংহ বিভাগের ৪ জেলার ২৪টি উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা