,

ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. বাবুল (৫৫) নামে এক কারাবন্দি হাজতির মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে তার মৃত্যু হয়।

জানা গেছে, কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় বাবুলকে কারা কর্তৃপক্ষের নির্দেশে আজ বিকেলে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষী শাহারিয়ার মিরাসহ কয়েকজন কারারক্ষী। পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষার পর ২টা ৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

বাবুল কোন মামলায় বন্দি ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি হাসপাতালে নিয়ে আসা কারারক্ষীরা। তারা বলেন, পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা