,

এস আলম-পি কে হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জগঠন

news-image

আদালত প্রতিবেদক : ‎৩২ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের (বর্তমানে আভিভা ফাইন্যান্স লি.) সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত।

‎আজ সোমবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতেরবিচারক মো. আব্দুস সালাম এ আদেশ দিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।দুদক প্রসিকিউটর মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

‎‎চার্জগঠন হওয়ার অপর আসামিরা হলেন- এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান ও শাহানা ফেরদৌস, রিলায়েন্স ফাইন্যান্স লি. এর (বর্তমানে আভিভা ফাইন্যান্স লি.) সাবেক ইভিপি রাশেদুল হক, সাবেক ম্যানেজার নাহিদা রুনাই, সাবেক এসভিপি কাজী আহমেদ জামাল ও সাবেক ডেপুটি ম্যানেজার জুমারাতুল বান্না এবং মারিন ভেজিটেবল অয়েলসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ, পরিচালক টিপু সুলতান, মো. ইসহাক, মো. আব্দুল্লাহ আল মামুন। তাদের মধ্যে নাহিদা রুনাই ও রাশেদুল হক কারাগারে আছেন। অপর আসামিরা পলাতক রয়েছেন।

‎শুনানির সময় আসামি নাহিদা রুনাই ও রাশেদুল হককে আদালতে হাজির করা হয়।দুদক প্রসিকিউটর হাফিজুর রহমান হাফিজ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন।

‎‎নাহিদা রুনাইয়ের অব্যাহতি চেয়ে শুনানি করেন ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম। আসামি রাশেদুল হকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. নিয়াজ মোর্শেদ। তারা আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করেন।

‎‎মামলার অভিযোগে বলা হয়, আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ২০১৩ সালের ১২ অগাস্ট মেসার্স মোস্তফা এন্ড কোং নামক নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ৩২ কোটি ৫০ লাখ টাকার একটি মেয়াদি ঋণ অনুমোদন ও ২০১৩ সালের ৯ অক্টোবরে বিতরণের অভিযোগ আনা হয়। এই টাকা এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডে স্থানান্তর করা হয়।

ওই ঘটনায় গত বছরের ২ জুলাই সংস্থার সহকারী পরিচালক মাহমুদুল হাসান ১৩ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। ‎মামলাটি তদন্ত করে একই বছরের ১৬ অক্টোবর তিনি ১৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা