সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের পাশে থেকে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান!

news-image

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের সব ধরনের প্রস্তুতি কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। এমন খবর প্রকাশ করেছে পাকিস্তান অবজারভার।

পিসিবি সূত্র জানিয়েছে, ভবিষ্যৎ করণীয় বিষয়ে পরবর্তী সময়ে দল পরিচালনা পর্ষদকে জানানো হবে। পাশাপাশি, পাকিস্তান যদি বিশ্বকাপে অংশ না নেয়, সে ক্ষেত্রে বিকল্প পরিকল্পনা (প্যারালাল প্ল্যান) জমা দিতে ব্যবস্থাপনাকে নির্দেশ দিয়েছে বোর্ড।

এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে পাকিস্তান। পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগ যৌক্তিক ও গ্রহণযোগ্য।

সূত্রগুলো আরও জানিয়েছে, বাংলাদেশের বিষয়টি যদি সমাধান না হয়, তাহলে পাকিস্তান নিজেও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পুনর্বিবেচনা করতে পারে বলে ইঙ্গিত দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা