,

শেষ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে জিতল রাজশাহী

news-image

স্পোর্টস ডেস্ক : রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ রান। হাতে ছিল ৩ উইকেট। আরাফাত সানির করা ওভারের প্রথম বল থেকে এক রান নেন মুশফিক। স্ট্রাইক পেয়েই চার হাঁকান জাহানদাদ খান। পরের বলে এক রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে ১২৫ রানে অলআউট হয় চট্টগ্রাম। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন আসিফ। জবাবে ১৯ ওভার ৩ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি রাজশাহীর। দুই অপেনারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। তানজিদ তামিম করেছেন ৮ রান, আর সাহিবজাদা ফারহানের ব্যাট থেকে এসেছে ৭ রান। তিনে নেমে ৩ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। ব্যর্থ ছিলেন জিমি নিশামও। ৩ রান করে যখন নিশাম ফিরলে ৩১ রানে ৪ উইকেট হারায় রাজশাহী।

এরপর দলের হাল ধরেন মুশফিক ও আকবর আলি। ৪১ বলে ৪৮ রান করেন আকবর। আর মুশফিকের ব্যাট থেকে এসেছে ৪১ বলে ৪৬ রান। শেষদিকে ২ বলে অপরাজিত ৫ রান করেন জাহানদাদ।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ইনফর্ম নাইমকে হারায় চট্টগ্রাম। ডাক খেয়ে এই ওপেনার ফিরলে ভাঙে ১০ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার মোহাম্মদ হারিস থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ১১ বলে করেছেন ১৬ রান। তিনে নামা মাহমুদুল হাসান জয়ও একই পথে হেঁটেছেন। ১৩ বলে ১৯ করেছেন তিনি।

এরপর মাহফিজুল হাসান, হাসান নাওয়াজ ও শেখ মেহেদিরা দ্রুতই সাজঘরে ফেরেন। তাতে ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে একশর আগেই অলআউটের শঙ্কায় পড়ে চট্টগ্রাম।

তবে ত্রাতা হয়ে আসেন আসিফ আলি। বাকিদের আসা-যাওয়ার মিছিলেও এক প্রান্তে ঝড় তোলেন তিনি। ২৪ বলে ৪ ছক্কায় ৩৯ রান এসেছে তার ব্যাট থেকে। তাতে লড়াইয়ের পুঁজি পায় দল।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে