,

হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি মান্না

news-image

নিজস্ব প্রতিবেদক : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকে ব্যথা নিয়ে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তাকে রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে নেওয়া হয়।

তবে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল ও তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাহমুদুর রহমান মান্নাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে। বিভাগের অধ্যাপক ডা. মো. আবু সেলিম তাকে দেখছেন। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে শুক্রবার রাত ১১টার পর নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব গণমাধ্যমে খুদে বার্তা পাঠিয়ে মান্নার অসুস্থতার খবর জানান। তিনি বলেন, মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন, তাকে পিজিতে (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) নেওয়া হচ্ছে। দলের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগেও গত বছরের (২০২৪) সেপ্টেম্বর মাসে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই রাজনীতিবিদ।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা