,

গার্লিক পটেটো তৈরির রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : নতুন আলু পাওয়া যাচ্ছে বাজারে। আলু খেতে তো ভালোলাগেই, নতুন আলু যেন আমাদের একটু বেশিই পছন্দের। এর স্বাদও আলাদা। আলু দিয়ে তৈরি করা যায় এমন খাবারের তালিকা করলে বেশ লম্বা হয়ে যাবে। তবে আপনি গতানুগতিক স্বাদের বাইরে কিছু রাঁধতে চাইলে তৈরি করতে পারেন গার্লিক পটেটো। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

আলু- ৪-৫টি

পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ

রসুন কুচি- ১ চা চামচ

তেল- ২ চা চামচ

ঘি- ১ টেবিল চামচ

মরিচের গুঁড়া- ১ চা চামচ

হলুদ গুঁড়া- ১ চা চামচ

ধনিয়া গুঁড়া- ১/২ চা চামচ

জিরা গুঁড়া- ১/২ চা চামচ

গরম মসলার গুঁড়া- ১/২ চা চামচ

আদা বাটা- ১/২ চা চামচ

রসুন বাটা- ১ চা চামচ

টমেটো পিউরি- ২ টেবিল চামচ

ধনিয়া পাতা কুচি- ২ চা চামচ

টক দই- ১/২ কাপ

তেজপাতা- ২টি

কাঁচা মরিচ ফালি- ৪টি

লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

কেটে রাখা আলু পানি ও সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিন। এরপর একটি কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা ফোঁড়ন দিয়ে রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিন। তারপর একে একে লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে কষিয়ে নিন। অল্প পানি দিয়ে মসলাগুলো কষিয়ে নিন। টমেটো পিউরি ও টকদই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। কষানো হলে তাতে আলু দিয়ে নেড়েচেড়ে দিন। চুলার আঁচ কমিয়ে সেদ্ধ হতে দিন।

অন্য একটি প্যানে ঘি গরম করে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচা মরিচ ফালি দিয়ে ভেজে নিন। ভাজা হয়ে গেলে এটি আলুর সঙ্গে মিশিয়ে দিন। এরপর গরম মসলার গুঁড়া ও ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন। গরম গরম ভাত, রুটি অথবা পরোটার সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু গার্লিক পটেটো।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে