,

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে বিজ্ঞপ্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৮(ক) অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার পদে নিয়োগের উদ্দেশ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে সরকার। এতে যোগ্য প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার পদে নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহের সুবিধার্থে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৬-এ উল্লিখিত যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় তথ্যাদি সংবলিত জীবন-বৃত্তান্ত এবং পাসপোর্ট সাইজের ১ (এক) কপি ছবি আগামী ২৫ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, কক্ষ নম্বর -৬২৮, ভবন নম্বর-০৪, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর ডাকযোগে/সরাসরি অথবা ই-মেইলে <e-mail: [email protected]> প্রেরণের জন্য নির্দেশক্রমে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো।

এর আগে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের শূন্য পদে নিয়োগের সুপারিশ করার জন্য আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে ছয় সদস্যের বাছাই কমিটি গঠন করে সরকার। গত মঙ্গলবার (১২ জানুয়ারি) এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ একটি গেজেট জারি করে।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা