সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে চলন্ত একটি ট্রেনের বগির ওপর একটি নির্মাণাধীন ক্রেন ভেঙে পড়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন। খবর রয়টার্স, বিবিসি ও আল জাজিরা।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে দেশটির রাজধানী ব্যাংককের উত্তরে নাখোন রাতচাসিমা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ব্যাংকক থেকে ২৩০ কিলোমিটার (১৪৩ মাইল) উত্তর-পূর্বে নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল ট্রেনটি।

স্থানীয় পুলিশ রয়টার্সকে জানিয়েছে, একটি উচ্চগতির রেল প্রকল্পে কাজে ব্যবহৃত একটি ক্রেন হঠাৎ ভেঙে পড়ে চলন্ত ট্রেনটির ওপর। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং ট্রেনটির কিছু অংশে আগুন ধরে যায়।

থাই পুলিশ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে উদ্ধারকাজ চলছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে পরিণত ট্রেনের বগি থেকে একের পর এক মরদেহ উদ্ধার করছে। এতে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থাই রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটির আসন বিন্যাস অনুযায়ী দুর্ঘটনার সময় ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ও কর্মী উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা