,

মোদি পরিবারের সদস্য হচ্ছেন শ্রদ্ধা কাপুর!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে বইছে বিয়ের সানাই। সোনাক্ষী সিনহা ও অদিতি রাও হায়দারির পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘আশিকি’ গার্ল শ্রদ্ধা কাপুর। কিছুদিন ধরেই বিটাউনের তার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এবার সেই জল্পনা রূপ নিচ্ছে বাস্তবে। সব ঠিক থাকলে ২০২৬ সালেই ‘মোদি’ পরিবারের সদস্য হতে চলেছেন তিনি।

দীর্ঘদিন ধরেই চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন বলিপাড়ার ওপেন সিক্রেট। কফিশপ থেকে শুরু করে ডিনার ডেট কিংবা আম্বানিদের হাইপ্রোফাইল পার্টি সবখানেই এই জুটিকে দেখা গেছে অন্তরঙ্গ অবস্থায়।

যদিও নিজের সম্পর্ক নিয়ে বরাবরই স্পিকটি নট ছিলেন শ্রদ্ধা, তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে এক অনুরাগী বিয়ের প্রশ্ন করলে তিনি সোজাসাপ্টা উত্তরে জানান, ‘আমি বিয়ে করছি।’ এরপর থেকেই ভক্তদের মাঝে শুরু হয় তাদের বিয়ে নিয়ে আলোচনা।

শ্রদ্ধার হবু বর রাহুল মোদি বলিউডের পরিচিত মুখ। তবে ক্যামেরার সামনে নয়, তার ক্যারিশমা ক্যামেরার পেছনে। ‘প্যায়ার কা পঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ এবং ‘তু ঝুঠি ম্যায় মক্কর’-এর মতো হিট সিনেমার সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে তার বেশ সুনাম রয়েছে।

প্রিয়াঙ্কা চোপড়া বা ক্যাটরিনা কাইফের পথ অনুসরণ করে রাজস্থানেই বিয়ের আসর বসাতে চলেছেন শ্রদ্ধা। উদয়পুরের একটি ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে হবে এই রাজকীয় বিয়ে। আদ্যোপান্ত ট্র্যাডিশনাল কায়দায় পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হবে এই যুগলের।

যদিও শ্রদ্ধা বা রাহুল কারো পক্ষ থেকেই এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিটাউনের ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে, বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে নেপথ্যে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে