সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের অবস্থান থেকে এক ইঞ্চিও নড়ব না : বিসিবির সহ-সভাপতি

news-image

ক্রীড়া প্রতিবেদক : আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার ঘন মেঘ এখনো কাটেনি। আজ (মঙ্গলবার) ভিডিও কনফারেন্স করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরেই আয়োজনের দাবির কথা আরেকবার জানিয়েছে বিসিবি।

আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্স হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিসিবি। সেখানে বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন এবং ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির পরিচালক ও চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন অংশ নিয়েছিলেন।

আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বোর্ড। মিটিং শেষে বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা আমাদের অবস্থানেই আছি। অবশ্যই আমরা পজিটিভ আছি, আমরা আমাদের অবস্থান থেকে এক ইঞ্চিও নড়ব না। বিকল্প খুঁজছে আইসিসি, আলোচনার পথ খোলা আছে।’

এর আগে বিসিবির বিবৃতিতে বলা হয়, আইসিসির সঙ্গে আলোচনায় নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে ভ্রমণ না করার বিষয়ে আগের অবস্থানই পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি আইসিসিকে নিজেদের ম্যাচগুলো ভারতের বাইরে স্থানান্তর করার বিষয়টি বিবেচনার অনুরোধও জানিয়েছে বাংলাদেশ। বিপরীতে, আইসিসি বলছে– টুর্নামেন্টের সূচি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে এবং বিসিবি যেন তাদের অবস্থান পুনর্বিবেচনা করে। তবে অবস্থান অপরিবর্তিত রাখার কথা জানায় বিসিবি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা