সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলিবিদ্ধ শিশু হুজাইফাকে নিউরোসায়েন্সেস হাসপাতালে আনা হয়েছে

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ টেকনাফের শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে আনা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১০টা ৪৫ মিনিটে শিশুটিকে হাসপাতালে আনা হয়।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুলিবিদ্ধ শিশু হুজাইফাকে রাত ১০টা ৪৫ মিনিটে আমাদের হাসপাতালে আনা হয়েছে। অবস্থা দেখে বেশ সংকটাপন্ন মনে হয়েছে। তাকে আইসিইউতে নেওয়া হবে। বাকিটা পরীক্ষা-নিরীক্ষা শেষে বলা যাবে।

হাসপাতাল সূত্র জানায়, পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হুজাইফাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। তার জন্য আগেই পোস্ট-অপারেটিভ রুমে একটি সিট সংরক্ষণ করে রাখা হয়েছিল। শিশুটির সার্বিক অবস্থা মূল্যায়ন করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হচ্ছে।

এর আগে, তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, মিয়ানমার সীমান্তে সহিংস পরিস্থিতির মধ্যে গুলিবিদ্ধ হয়ে হুজাইফা গুরুতর আহত হয়। ঘটনার পর থেকেই তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ে আসছেন চিকিৎসকরা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা