,

কোয়ালিফায়ারে উঠল রাজশাহী

news-image

স্পোর্টস ডেস্ক : সিলেট পর্বের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে পাত্তাই দিল না রাজশাহী ওয়ারিয়র্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে রাজশাহী। তাতেই চট্টগ্রাম ও সিলেটকে সঙ্গে নিয়েই কোয়ালিফায়ার নিশ্চিত করলেন নাজমুল হোসেন শান্তরা।

ম্যাচের শুরুতে নেমে ১৩১ রান করে ঢাকা। জবাবে ২৩ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় নাজমুল হোসেন শান্তদের।

এই জয়ের পর পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে রাজশাহী। ৮ ম্যাচে তাদের সংগ্রহ সর্বোচ্চ ১২ পয়েন্ট। সমান ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই ও তিন নম্বরে অবস্থান চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানসের।

১৩২ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৮ রানের উদ্বাধনী জুটি পায় রাজশাহী। মাত্র ১৩ বলে ২২ রান করে আউট হন ওপেনার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। পরের উইকেটে নেমে ৫ রান করেন নাজমুল হোসেন শান্ত।

এদিকে আপনতালে খেলতে থাকেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। চার-ছয়ের ফুলঝুরিতে ফিফটি ছাড়িয়ে যান তিনি। তানজিদের ইনিস থামে ৭৬ রানে। মাত্র ৪৩ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি সাতটি চার ও পাঁচটি ছয়ে সাজানো। এরপর জিমি নিশামকে নিয়ে জয় নিশ্চিত করেন মুশফিকুর রহিম। ১২ রানে মুশফিক ও ১৪ রানে নিশাম অপরাজিত থাকেন।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। উদ্বোধনী জুটিতে দারুণ সূচনা পায় রাজধানীর দলটি। উসমান খান ও আব্দুল্লাহ আল মামুন মিলে গড়েন ৫৪ রানের জুটি। দ্রুত ২৭ বলে ৪১ রান করে সাজঘরের পথ ধরেন উসমান।

এরপর ব্যাট হাতে সুবিধা করতে পারেননি কেউই। উসমানের পর সর্বোচ্চ ২৪ রান আসে নাসির হোসেনের ব্যাট থেকে। এছাড়া সাব্বির রহমান ১৪, মোহাম্মদ মিঠুন ১৩, আব্দুল্লাহ আল মামুন ১২ ও ইমাদ ওয়াসিম ১১ রান করেন। বাকিরা সাজঘরে ফেরেন দুই অঙ্কের ঘর স্পর্শ করার আগেই।

রিপন মণ্ডল হ্যাটট্রিক নিলেও রাজশাহীর সবচেয়ে সফল বোলার আব্দুল গাফফার সাকলাইন। ৪ ওভার বল করে মাত্র ২৪ রানের খরচায় চারটি উইকেট নেন তিনি। ৩০ রান দিয়ে তিনটি উইকেট পেয়েছেন রিপন। এছাড়া অভিষিক্ত মোহাম্মদ রুবেল দুটি ও বিনুরা ফার্নান্দো একটি করে উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে