সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফ নজরুলের বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক জবাব নয় : বিসিবি

news-image

স্পোর্টস ডেস্ক : নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে চায় না বাংলাদেশ। এ প্রসঙ্গে আইসিসিকে একাধিকবার চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির অভিযোগ আমলে নিয়ে আইসিসির নিরাপত্তা দল ভারতের মাটিতে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার বিষয়ে তিনটি পর্যবেক্ষণ জানিয়েছে বিসিবিকে- আজ বিকেলে এমনটা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

এ বিষয়ে নিজেদের বক্তব্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা বলছে, আসিফ নজরুলের ওই বক্তব্য বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয়। এটি বিশ্বকাপ ইস্যুতে নিরাপত্তা শঙ্কা পর্যালোচনায় আইসিসি ও বিসিবির মধ্যকার আন্তঃবিভাগীয় আলোচনার অংশ।

সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার বক্তব্যে আইসিসি–সংক্রান্ত যে চিঠির কথা আজ উল্লেখ করা হয়েছে, সেটি মূলত বিসিবি ও আইসিসির নিরাপত্তা বিভাগের মধ্যে হওয়া একটি অভ্যন্তরীণ যোগাযোগ। এই যোগাযোগ ছিল টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন সংক্রান্ত। এই চিঠিকে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে বিসিবির আনুষ্ঠানিক আবেদনের জবাবে আইসিসির চূড়ান্ত বা আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া হিসেবে ধরা যাবে না।’

বোর্ড আরও জানায়, দলের নিরাপত্তার স্বার্থে ভেন্যু সংক্রান্ত উদ্বেগ তারা আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়েছে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ করেছে। এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা লিখিত জবাব পায়নি বিসিবি।

বিসিবি নিশ্চিত করেছে, বিষয়টি নিয়ে তারা আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা