শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় তাপমাত্রা থাকবে যেমন

news-image

অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আকাশ মেঘলা থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি উত্তর/ উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজকের সূর্যান্ত সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ৪৪ মিনিটে।

 

এ জাতীয় আরও খবর

মামুনুল হককে হারিয়ে বিজয়ী ববি হাজ্জাজ

যে কারণে ৩ আসনের ফল স্থগিত রাখার সিদ্ধান্ত ইসির

ঢাকা-১৫ আসনে জামায়াত আমির জয়ী

বিএনপির ‘ডাবল সেঞ্চুরি’

তারেক রহমানকে অভিনন্দন মোদির, একসঙ্গে কাজের প্রত্যাশা

নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হলেন ৭ নারী

নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করেছে আমরা বিজয়ী: ইসি সানাউল্লাহ

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা জানালো যুক্তরাষ্ট্র

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

তারেক রহমানের সঙ্গে কাজ করতে আগ্রহী পাকিস্তান

আমরা সবসময় কমিটমেন্টে অটুট থাকি: মির্জা ফখরুল

গণতন্ত্র ও বাকস্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি : বিবিসিকে মাহদী আমিন