সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে কার্যরত লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের জন্য লাইসেন্স নবায়ন ফি দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি বছর লাইসেন্স নবায়নের জন্য মানি চেঞ্জারদের ১০ হাজার টাকা ফি পরিশোধ করতে হবে, যা আগে ছিল ৫ হাজার টাকা।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ২০০২ সালের ১৯ ফেব্রুয়ারি জারি করা সার্কুলার অনুযায়ী এতদিন মানি চেঞ্জারদের এক বছরের জন্য লাইসেন্স নবায়ন ফি হিসেবে ৫ হাজার টাকা জমা দিতে হতো। দীর্ঘদিন পর সেই ফি পুনর্নির্ধারণ করে তা ১০ হাজার টাকায় উন্নীত করা হলো। তবে এ ক্ষেত্রে নবায়ন প্রক্রিয়া সংক্রান্ত অন্যান্য শর্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বৈদেশিক মুদ্রা লেনদেনে শৃঙ্খলা নিশ্চিত করা, তদারকি কার্যক্রম জোরদার করা এবং মানি চেঞ্জিং ব্যবসাকে আরও স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে অপরিবর্তিত থাকা ফি সমন্বয় করাকে প্রশাসনিক ব্যয় ও নিয়ন্ত্রণ কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা