,

ইসলামী আন্দোলনের এমপি প্রার্থীকে শোকজ

news-image

নালিতাবাড়ী প্রতিনিধি
ত্রয়োদশ মহান জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েসকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। আজ সোমবার দুপুরে এই শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর- ২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (সিনিয়র সহকারী জজ) আমিনুল ইসলাম।

শোকজ নোটিশে বলা হয়, শেরপুর- ২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েস নির্বাচনী প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু করার তারিখের আগেই নালিতাবাড়ী উপজেলার বাইপাস মোড় ও ডহরিয়াপাড়া বাজারসহ বিভিন্নস্থানে দলীয় প্রতীকসহ পোস্টার লাগিয়ে প্রচার প্রচারণা করছেন। যা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর আর্টিকেল ৭৩ (৩) (বি) এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ৭ (ক) ও ১৮ বিধির লঙ্ঘন। এই কারণে তার প্রতি কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং অনুসন্ধান প্রতিবেদন কেন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে না সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের দোতলায় শেরপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারকের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর-২ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েস বলেন, ‘একটি চিঠি নির্বাচন অফিস থেকে আমার কাছে এসেছে। তবে আমি এখনও সেই চিঠি খুলে দেখিনি।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে